মুরাত নেরিমান

ইসলামিক এন্ড সায়েন্স একাডেমি

MURAT NERIMAN ISLAMIC & SCIENCE ACADEMY


শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

মুরাত নেরিমান ইসলামিক এন্ড সায়েন্স একাডেমি

ঈমান • জ্ঞান • নৈতিকতা

বড়খাতা (বড়খাতা কলেজ সংলগ্ন), হাতীবান্ধা, লালমনিরহাট

২০২৭ শিক্ষাবর্ষ থেকে মুরাত নেরিমান ইসলামিক এন্ড সায়েন্স একাডেমি-র শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে আমাদের শিক্ষকমণ্ডলীতে যুক্ত হওয়ার জন্য যোগ্য, দায়িত্বশীল, আন্তরিক ও শিশুবান্ধব শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আমরা এমন শিক্ষক খুঁজছি, যাঁরা শুধু পাঠদান নয়—শিশুদের শেখার আগ্রহ, আত্মবিশ্বাস, নৈতিকতা ও সুন্দর চরিত্র গঠনে আন্তরিকভাবে ভূমিকা রাখতে চান।

শূন্য পদ

সহকারী শিক্ষক — ৩ জন
ইংরেজি শিক্ষক — ১ জন
কুরআন ও ইসলামিক শিক্ষা শিক্ষক — ২ জন

মোট — ৬ জন

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

সহকারী শিক্ষক

স্নাতক/স্নাতকোত্তর সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিক স্তরের বিষয়গুলো শিশুদের সহজ, আনন্দময় ও বয়সোপযোগীভাবে শেখানোর দক্ষতা থাকতে হবে।

ইংরেজি শিক্ষক

ইংরেজি বিষয়ে ভালো দক্ষতার পাশাপাশি শিশুদের বয়সোপযোগীভাবে ইংরেজি শেখানোর সক্ষমতা থাকতে হবে। কথ্য ইংরেজি ও সঠিক উচ্চারণে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কুরআন ও ইসলামিক শিক্ষা শিক্ষক

শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও মাখরাজে দক্ষতা থাকতে হবে। প্রয়োজনীয় সূরা ও দোয়া, নামাজ, অজু, মৌলিক মাসআলা এবং ইসলামিক আদব-আখলাক শিশুদের সহজভাবে শেখানোর সক্ষমতা থাকতে হবে। হাফেজ, ক্বারি ও মাওলানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আমরা যেসব গুণকে গুরুত্ব দিই

শিশুদের প্রতি আন্তরিকতা ও ধৈর্য, সুন্দরভাবে বোঝানোর ও যোগাযোগের দক্ষতা, দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা এবং সৃজনশীলভাবে শেখানোর মানসিকতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আধুনিক শিক্ষাপদ্ধতি ও প্রযুক্তির ব্যবহারে আগ্রহী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যোগ্য, উদ্যমী ও শেখার মানসিকতাসম্পন্ন নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

✓ সম্মানজনক ও আলোচনা সাপেক্ষে বেতন
✓ কর্মদক্ষতার ভিত্তিতে বেতন বৃদ্ধি
✓ উৎসব ভাতা
✓ মোবাইল বিল প্রদান
✓ প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ
✓ সুন্দর, নিরাপদ ও শিশুবান্ধব কর্মপরিবেশ
✓ যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে দায়িত্ব ও পেশাগত উন্নতির সুযোগ
✓ নারী শিক্ষকদের জন্য প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মাতৃত্বকালীন ছুটির সুবিধা

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের লিখিত পরীক্ষা, নমুনা পাঠদান ও সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ফোন অথবা WhatsApp-এর মাধ্যমে জানানো হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে থাকা অনলাইন আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রাথমিক পর্যায়ে শিক্ষাগত সনদপত্র বা অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য প্রদান করে জীবনবৃত্তান্ত (PDF) সংযুক্ত করতে হবে।

পরবর্তী ধাপের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর, ২০২৬ ইং

অনলাইনে আবেদন করুন

[ আবেদন ফর্ম ]

যোগাযোগ

মুরাত নেরিমান ইসলামিক এন্ড সায়েন্স একাডেমি
📍 বড়খাতা (বড়খাতা কলেজ সংলগ্ন), হাতীবান্ধা, লালমনিরহাট
📞 01767167847 | 01348196878
🌐 muratnerimanacademy.com

শুধু শিক্ষা নয়, একজন ভালো মানুষ গড়ে তোলার অঙ্গীকার।

Copyright © 2026 MNISA. All rights reserved.

Scroll to Top